ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের শঙ্কা, মাসের শেষে বাড়তে পারে শীত
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


