ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদী ও এর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

