আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, খালের মাটি খালেই যাচ্ছে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া-পেশকারহাট এলাকায় বেড়িবাঁধ পুনর্নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দূর থেকে মাটি সংগ্রহ না করে বেড়িবাঁধের পাশের খালের পাড় ও আশপাশের জমি থেকে মাটি কেটে বাঁধে দেওয়া হচ্ছে।


