ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের এক তৃতীয়াংশ কেটে নাশকতার চেষ্টা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২টি পৃথক স্থানে মহাসড়ক সংলগ্নের বড় ৩টি গাছের এক তৃতীয়াংশ কেটে মহাসড়কে নাশকতার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান ও মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার।

