এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সংক্রান্ত সেবায় হয়রানি বন্ধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন।



