অ্যাপেক সম্মেলন: শেনজেন বিমানবন্দরে পুতিনকে সর্বোচ্চ পর্যায়ের অভ্যর্থনা
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি নেতাদের মধ্যে এখন পর্যন্ত পুতিনকেই সর্বোচ্চ পর্যায়ের অভ্যর্থনা জানিয়েছে বেইজিং।



