ইরান যুদ্ধে গোলাবারুদের তীব্র সংকট, মেয়াদোত্তীর্ণ অস্ত্রও ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোলাবারুদের মজুতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ কিছু গোলাবারুদ নতুন করে কোডিং বা শ্রেণিবিন্যাস করে ব্যবহারের কথা জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও।



