লীগের নাশকতা ঠেকাতে জবি ক্যাম্পাসে ছাত্রদলের রাতভর অবস্থান কর্মসূচি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার কথা জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।



