শরীরে আটটি গুলির ক্ষত, ৫ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল হাতিটি
গুলির যন্ত্রণায় কাতর হয়ে কক্সবাজারের টেকনাফে লোকালয়ে চলে এসেছিল একটি মাদি হাতি। বন বিভাগের চিকিৎসকরা টানা পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর অবশেষে সঙ্গী পুরুষ হাতিটির পিছু নিয়ে গহিন অরণ্যে ফিরে গেছে সেটি।



