যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি হামলার কোনো আসন্ন হুমকি নেই: রুবিও
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আসন্ন হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সম্প্রতি ওয়াশিংটনকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে সিএনএন (CNN)-এ একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।


