চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক স্থানে গাছ কেটে নাশকতার চেষ্টা
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২টি পৃথক স্থানে মহাসড়ক সংলগ্নের বড় ৩টি গাছের এক তৃতীয়াংশ কেটে মহাসড়কে নাশকতার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান ও মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার।



