ইউক্রেনের হামলায় ধসে পড়ল ক্রিমিয়া সেতুর অংশ, কিয়েভে রুশ হামলা
রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে সংযোগ স্থাপনকারী কৌশলগত গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুর একটি অংশ ইউক্রেনের হামলায় ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের ভৌগোলিক অবস্থান যাচাই করা ছবি ও ভিডিওতে সেতুটির সড়ক অংশের একটি জায়গা পানিতে ভেঙে পড়তে দেখা গেছে।

