পান্নুন হত্যা ষড়যন্ত্র: ভাড়াটে খুনিকে মনিপুর হয়ে মাদক ও অস্ত্র পাচারের প্রলোভন দিয়েছিল র
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা বিকাশ যাদব খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন।


