মাদক মামলায় আদালতে পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। রাজধানীর বনানী থানায় করা এ মামলায় আজ অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে।


