মাগুরার মহম্মদপুরে ইটভাটার চুল্লিতে পানি, ম্যানেজারের কারাদণ্ড
মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্ধের নির্দেশ অমান্য করে পুনরায় ভাটা চালু করায় একটি ইটভাটার ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।



