কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।



