ইয়েমেনের তাইজ ও লাহিজ প্রদেশের ১০ জেলা মুক্ত করার দাবি হুথিদের
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সউদী আরব ও তার মিত্রদের হামলার জবাবে পরিচালিত এক নতুন সামরিক অভিযানে প্রায় ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার (২ হাজার ৭৪০ বর্গমাইল) এলাকা দখল করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।



