হাটিকুমরুলে ট্রাকের চাপায় কৃষক ও দলিল লেখক নিহত
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



