বগুড়ায় মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত
বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী।


