আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি : আইন সচিব
আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। তিনি বলেছেন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দিতে হবে।



