প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের তরুণীকে বিয়ে
ভাইয়ের কর্মসূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের সম্পর্ক গড়ায় প্রেমে। ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।



