গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ-বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।



