লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ৪০০
শুরুটা হয়েছিল ভয়াবহভাবে। মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ২২ রানে তৃতীয় উইকেটের পতন। তবে তানজিদ হাসান, তাওহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছে বাংলাদেশ।

