ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ
শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম এবং একাডেমিক গবেষণার কাজে সহায়তার লক্ষ্যে এক পার্টনারশিপের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।


