প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদহানির ভয়াল সিডরের কালো রাত্রি আজ
ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক ধ্বংসলীলা ‘সিডর’-এর কালো রাত্রি আজ। ২০০৭ সালের এদিনে বঙ্গোপসাগর থেকে প্রায় পৌনে ৩শ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘সিডর’ বাংলাদেশ উপকূলে বরিশালসহ ১০টি জেলার ওপর হামলে পড়েছিল।

