১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি জোভান
ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের অভিনয়জীবনের ১৩ বছর পেরিয়েছে। দীর্ঘ এই পথচলায় নানা অভিজ্ঞতা ও অর্জন থাকলেও একটি আক্ষেপ রয়ে গেছে তাঁর। ক্যারিয়ারের পুরোটা সময়েও জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের কাছ থেকে কাজের প্রশংসা কিংবা অনুপ্রেরণামূলক কোনো কথা পাননি বলে জানিয়েছেন তিনি।

