আনচেলত্তির ক্যারিয়ার শুরুর ক্লাব কিনতে যাচ্ছেন কোর্তোয়া
এবার ফুটবল ক্লাবের মালিক হওয়ার পথে হাঁটছেন থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম জাতীয় দলের এই গোলরক্ষকের সংশ্লিষ্ট বিনিয়োগ প্রতিষ্ঠান ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রেজ্জিয়ানা কেনার আগ্রহ প্রকাশ করেছে।

