ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত, এবার মাদকের আসর থেকে আটক পুলিশ সদস্য
মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। তার বিরুদ্ধে চলছিল বিভাগীয় মামলাও। এর মধ্যেই রাজশাহী নগরের একটি বাড়িতে মাদক সেবনের আসর থেকে স্থানীয় লোকজনের হাতে আবারও আটক হয়েছেন তিনি।



