সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়।


