জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে ইরান
জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ বা \'রিভার্স-ইঞ্জিনিয়ারিং\'-এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন।

