পশ্চিম তীরে প্রায় ৯০০ নতুন অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত পশ্চিম তীরে আরও ৮৯৫টি নতুন অবৈধ বসতি ইউনিট নির্মাণের ১১টি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’র (WAFA) বরাত দিয়ে ফিলিস্তিনি ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ এই তথ্য জানিয়েছে।

