শ্রমিকেরা কাজে না এলে কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা: বিজিএমইএ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা। শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।


