কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট
ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে টহল।


