ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের হার, কোচ ও অধিনায়কের লাল কার্ড
ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তনের পরও পরাজয় এড়াতে পারল না ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ের গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে জাপান। রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড রাফিনিয়া।



