বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে : খায়রুল কবির খোকন
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

