শুধু পূর্বসূরিদের অবদানে বসে থাকলে চলবে না, দ্বীনের খেদমতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
ঐতিহ্য ও গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে অবস্থিত রস্তমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।



