চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা পালানোর সময় একজনকে ধরে ফেলে জনতা
বাই সাইকেল চুরির অভিযোগে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় ২২ বছর বয়সি মোবারক ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চরপাড়ার একটি মাঠে মোবারক ইসলামকে লাঠি ও বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা ও তার ছেলেরা।


