শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি রনি
গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও সংসারের ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকরা।


