সাফ শেষ সাদের
স্বপ্নের মতো এক জয়, দারুণ এক ফুটবল উৎসব। কিন্তু সেই আনন্দের রাতেই বাংলাদেশ শিবিরে নেমে এলো বিষাদের ছায়া। পরশু রাতে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে গুরুতর চোট পেয়েছেন রক্ষণভাগের অন্যতম ভরসা সাদ উদ্দিন।

