বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে চোট, দ্বিতীয় টেস্টে থাকছেন তো বাভুমা?
বাংলাদেশের বিপক্ষে ওয়ান্ডারার্স টেস্টে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ডান পায়ের কাফ মাসলে টান লাগায় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করবেন না তিনি। তবে প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামবেন।


