সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও আজ অনিরাপদ’: বাড়িতে হামলার পর এমপি নুসরাতের ক্ষোভ
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পেট্রলবোমা হামলার পর এবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি।


