মোল্লাহাটে নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আঠারোবাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নদীর তীরবর্তী এলাকায় ড্রেজারের পাইপ সহ ড্রেজার মেশিনের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।


