সমন্বিত পরিকল্পনায় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: অতিরিক্ত সচিব সালমা
ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। ঐতিহাসিক এ স্থাপনাসহ জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।



