বেপরোয়া গতির বাস উল্টে প্রাণ গেল ৩ জনের
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


