দেশের ৩৫.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো আর্থিক সেবার বাইরে
দেশে ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিস্তার ঘটলেও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছেন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ। দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৫ শতাংশ এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসেননি।

