নারায়ণগঞ্জে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জোন পর্ব অনুষ্ঠিত
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের আর-রায়হান ইনস্টিটিউটে এ প্রতিযোগিতার আয়োজন করে আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশ।


