কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন
রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগের পর তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।



