সাবেক এমপির ‘সভার’ ভিডিও ভাইরাল, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জে জেলার তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

