ইটভাটা গিলছে খেজুরগাছ বিলুপ্তির পথে গুড়ের ঐতিহ্য
একসময় শীতের সকালে দক্ষিণাঞ্চলের গ্রামবাংলায় ছিল খেজুরের রস সংগ্রহের ধুম। সন্ধ্যা নামার আগেই গাছিরা খেজুরগাছের মাথায় উঠে নিপুণ হাতে গাছ ছিলতেন। গাছের কাটা অংশে বাঁশের নলি বসিয়ে ঝুলিয়ে দিতেন মাটির হাঁড়ি।


