হজের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্নের রং ফিকে হতে সময় লাগল মাত্র এক দিন। ব্যাট হাতে এবার বাংলাদেশের বোলারদের শাসন করলেন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম।

